ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান। ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে সেদিনই তার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। তিনি ছাত্রশিবিরকে নিজের ‘আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন’ উল্লেখ করে লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো এই সংগঠনের সঙ্গেই কেটেছে।

তিনি লেখেন, ছাত্রশিবির তাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলতে শিখিয়েছে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রেখেছে। একইসঙ্গে আত্মিক ও আধ্যাত্মিক বিকাশের পথনির্দেশনাও দিয়েছে।

পেছনের দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি লেখেন, সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের সান্নিধ্য তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি বাঁকে তাদের কাছ থেকে শিখেছেন এবং অনুপ্রাণিত হয়েছেন বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, সংগঠনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক কবুল করা হোক এবং ভবিষ্যতে নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে সংগঠনটি যেন ভূমিকা রাখতে পারে ও যোগ্য নেতৃত্ব লাভ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা?

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

আপডেট সময় ০৫:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬