ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ কালুখালীতে দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ

মৌলভীবাজারের জুড়ী উপজেলাধীন বেলা গাও এলাকায় ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। বন্যাকবলিত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার দুর্গম ও জলাবদ্ধ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং রান্না করা খাবার বিতরণ করেছে বিজিবি।

মঙ্গলবার (১৪ জুলাই) ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জুড়ী উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন গ্রামে ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ৫০০ পরিবারের সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি ৫০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত পৃথক মেডিকেল টিম দিনব্যাপী বন্যাকবলিত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ করে। দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষ এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন,

“টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ৫২ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি উদ্ধার কার্যক্রম, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। বন্যার পানি সম্পূর্ণ নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের কঠিন সময়ে বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা আশা প্রকাশ করেন, বিজিবির এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সমাজের বিত্তবান ব্যক্তি এবং অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও বন্যাদুর্গত মানুষের সহায়তায় আরও এগিয়ে আসবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ

আপডেট সময় ০৮:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬