ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ কালুখালীতে দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন

মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা বিওপি’র সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি ভারতীয় চোরাইকৃত Yamaha R15 MBS মোটরসাইকেল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জন করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার কোল্লাপাথর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা একটি Yamaha R15 MBS মোটরসাইকেল শনাক্ত করে জব্দ করেন বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটির সঙ্গে জড়িত চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মোটরসাইকেলটি প্রাথমিকভাবে ভারতীয় চোরাই পণ্য হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং বিধি মোতাবেক মোটরসাইকেলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন

মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ

আপডেট সময় ০৮:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬