ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঐন্দ্রিলার পর ক্যানসারে আক্রান্ত তার মা

গত নভেম্বরেই ক্যানসারের কাছে হেরে পৃথিবী ছেড়ে যান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এবার জানা গেল, তার মা শিখা শর্মাও একই রোগে আক্রান্ত। ঐন্দ্রিলার মায়ের ব্লাডারে ধরা পড়েছে ক্যানসার। চলছে কেমোথেরাপি।

১৪ বছর আগে প্রথম ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন শিখা শর্মা। মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার ঠিক আগেই ক্যানসার ফিরে আসার রিপোর্ট হাতে পান তিনি। বিষয়টি নিশ্চিত করে ঐন্দ্রিলার মা আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘ঠিক কথাই, আমি আবার ক্যানসার আক্রান্ত! ব্লাডারে ক্যানসার ধরা পড়েছে, কেমো চলছে। ১৩ জানুয়ারি অপারেশন হবে।’

উল্লেখ্য, গত বছর ২০ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি৷ অভিনেত্রীর মা শিখাও প্রথম বিয়ের আগে ক্যানসারে আক্রান্ত হন। তারপর সুস্থ হয়েছিলেন। ছোট মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার পর থেকে আবারও ক্যানসারের লক্ষণ দেখা দেয় তার।

ঐন্দ্রিলা নিজেও দুইবার ক্যানসারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শেষবার স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর আর কোমা থেকে ফেরেননি। শেষ অবধি পাশে ছিল তার পরিবার। এবার তার মায়ের লড়াই শুরু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা

ঐন্দ্রিলার পর ক্যানসারে আক্রান্ত তার মা

আপডেট সময় ০১:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩