ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কেন তাকে লোকে ঘৃণা করেন জানালেন রাশমিকা

‘পুষ্পা : দ্য রাইজ’ মুক্তি পাওয়ার পর থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার প্রথম বলিউড সিনেমা ‘গুডবাই’ মুক্তি পেয়েছে। সেই ছবিতে অমিতাভ বচ্চন ও নীনা গুপ্তার মেয়ের চরিত্রে অভিনয় করেন রাশমিকা।

এবার ‘মিশন মজনু’ নামে আরও একটি বলিউড সিনেমা মুক্তি পেয়েছে তার। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ছবির প্রচারে সর্বত্র ছুটে বেড়াচ্ছেন রাশমিকা ও সিদ্ধার্থ। তারই মাঝে মুখ খুললেন রাশমিকা। জানালেন, তাকে কেন কেউ কেউ পছন্দ করেন না। ঋষভ শেঠি পরিচালিত একটি কন্নড় সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রেখেছিলেন রাশমিকা। কিন্তু ঋষভের জনপ্রিয় ব্লকবাস্টার ছবি ‘কানতারা’ দেখে উঠতে পারেননি তিনি। সেই নিয়ে ট্রোলড হতে হয়েছে রাশমিকাকে। তার দিকে ছুটে এসেছে নিন্দা।

অনেকে মনে করছেন, গায়ে স্বপ্ননগরীর হাওয়া লেগেছে বলে নিজের শিকড়কে ভুলে গেছেন রাশমিকা। তিনি বলেছেন, আমাকে সবাই ভালোবাসবেন, সেটা আমি আশা করি না। যদি মানুষ আমাকে ঘৃণা করেন, তারাই আবার আমাকে ভালোবাসবেন। আসলে আমাদের মন্তব্য ভাইরাল হয় কারণ আমরা পাবলিক ফিগার।

রাশমিকা আরও বলেছেন, হয়তো আমার হাতের নড়াচড়া মানুষের পছন্দ নয়। তিনি মনে করেন, ভালোবাসার পাশাপাশি ঘৃণাও আছে পৃথিবীতে সর্বত্র। যারা তাকে ভালোবাসেন, তাদের কাছে চির কৃতজ্ঞ তিনি। ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবির মতো সেই ছবির সিকুয়েল ‘পুষ্পা : দ্য রুল’-এও অভিনয় করছেন রাশমিকা। তাকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতেও। ‘মিশন মজনু’ ছবিতে রাশমিকার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। তাকে দেখা যাবে এক দৃষ্টিহীন নারীর চরিত্রে। আগামী ১৯ জানুয়ারি ওটিটিতে মিলবে এ সিনেমা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কেন তাকে লোকে ঘৃণা করেন জানালেন রাশমিকা

আপডেট সময় ০১:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩