ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

গাড়ির চাকায় পিষ্ট অঞ্জলির পরিবারের পাশে শাহরুখ

দিল্লির হিট অ্যান্ড রানের ঘটনায় ভারতজুড়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানীর সুলতানপুরী এলাকায় ২০ বছরের যুবতীকে একটি গাড়ি ধাক্কা দেয়। এরপর তাকে হিঁচড়ে কয়েক কিলোমিটার নিয়ে যায় ঘাতক গাড়িটি। হাড়হিম করা ওই ঘটনাটি নিয়ে সর্বত্র চর্চা চলছে।

এই পরিস্থিতিতে মৃতার পরিবারের পাশে দাঁড়ালেন শাহরুখ খান। অঞ্জলি পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন। তার মৃত্যুর পর অত্যন্ত অসহায় হয়ে পড়েছে পরিবারটি। খবরটি কিং খানের কানে পৌঁছানো মাত্র অঞ্জলির পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। জানা গিয়েছে, শাহরুখের মীর ফাউন্ডেশনের তরফ থেকে টাকা দেওয়া হয়েছে মৃতার পরিবারকে। তবে ঠিক কত টাকা দেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। যদিও জানা গিয়েছে, টাকার পরিমাণ অনেকটাই।

ওই রিপোর্ট অনুযায়ী, অঞ্জলির মায়ের চিকিৎসার দায়ভারও বহন করবে শাহরুখের মীর ফাউন্ডেশন। ২০১৩ সালে মীর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন শাহরুখ খান। যা তার বাবা মীর তাজ মোহাম্মদ খানের নামে তৈরি। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে এই স্বেচ্ছাসেবী সংস্থা।

প্রসঙ্গত, নতুন বছরের প্রথম দিন ভয়াবহ ওই দুর্ঘটনায় মৃত্যু হয় অঞ্জলি সিংয়ের। স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। একটি গাড়ি আচমকা ধাক্কা মারে তাকে। ওই রাতে অঞ্জলির সঙ্গে থাকা বন্ধু জানিয়েছেন, ঘাতক গাড়িটিতে পাঁচ জন যুবক ছিল। ধাক্কা মারার পর ওই অবস্থায় জোরে গাড়িটি চালিয়ে দেওয়া হয়। গাড়ির নিচে আটকে গিয়েছিল অঞ্জলির দেহ। এরপর ১২ কিলোমিটার ওভাবেই গাড়িটি চালানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায়

গাড়ির চাকায় পিষ্ট অঞ্জলির পরিবারের পাশে শাহরুখ

আপডেট সময় ০১:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩