ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জারা

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তাসনিম জারা লিখেছেন, একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে ‌‘তাসনিম জারার সাথে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিল’। আরও দাবি করছেন যে ‘জারা চ্যানেল করে বিএনপির সাথে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।

কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, এই দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা। আমি বিএনপি বা অন্য কোনো দলের সাথে কখনো এমন কোনো আলোচনা করিনি। তাসনিমা জারা আরও লেখেন, যারা এই মিথ্যা ছড়াচ্ছেন তাদের কাছে প্রশ্ন করুন কবে, কোথায়, কার সঙ্গে এই ‘নেগোসিয়েশন’ হলো? কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না। কারণ এমন কিছু কখনো ঘটেনি। তিনি বলেন, এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জারা

আপডেট সময় ০৫:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬