ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

‘চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যখাত সংকটে পড়বে’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের চিকিৎসকদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে দেশের চিকিৎসাব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে।

মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শরীয়তপুর সদর হাসপাতালে বহিরাগতদের হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ডা. নাসির ইসলামের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। চিকিৎসকদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে তারা কীভাবে চিকিৎসাসেবা প্রদান করবেন? এতে করে দেশের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়বে। সরকারকে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সব দোষীকে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার বাসিন্দা লাল মিয়া কাজী চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে আসেন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন। তবে, ঢাকায় নেওয়ার আগেই ওই রোগীর মৃত্যু হয়। পরে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে নিহতের স্বজন ও বহিরাগতরা ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় ডা. নাসির ইসলাম গুরুতর আহত হন।

পরে শনিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় ডা. নাসির ইসলামকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় বিরোধীদলীয় নেতা নিহত লাল মিয়া কাজীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

‘চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যখাত সংকটে পড়বে’

আপডেট সময় ১১:২৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬