ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয় এখন সময়ের দাবি

বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় বৈধতার গভীর সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয়, ঐক্য ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৬ মে) রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের একথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মালয়েশিয়ায় অবস্থান করছে।

১৫ থেকে ১৭ মে পর্যন্ত ‘এশিয়া-প্যাসিফিকে ইসলামী কৌশলগত সহযোগিতা : প্রাতিষ্ঠানিকীকরণে অগ্রগতির পথ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস)।

সম্মেলনের গুরুত্বপূর্ণ এক অধিবেশনে মিয়া গোলাম পারওয়ার ‘একটি নতুন কৌশল অন্বেষণ : দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা’ শীর্ষক প্যানেল আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন।

তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় বৈধতার গভীর সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয়, ঐক্য ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এখন সময়ের দাবি।

তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তিতে একটি কার্যকর আঞ্চলিক কাঠামো গড়ে তুলতে বিশ্ব ইসলামী নেতৃত্বের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

আইএআইএস-এর চেয়ারম্যান ও মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ড. মাজলি মালিক স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড. জুলকেফলি আহমদ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শেখ ড. তারেক আল-সুওয়াইদান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা ও এসইআরআই-এর চেয়ারম্যান নুরুল ইজ্জাহ আনোয়ার, তিউনিসিয়ার সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. রফিক আবদুস সালাম, আইএআইএস-এর প্রধান নির্বাহী ড. সৈয়দ আজমান সৈয়দ আহমদ নাওয়াভীসহ বিভিন্ন দেশের ইসলামী নেতৃত্ব ও নীতিনির্ধারকরা।

জামায়াতে ইসলামী পাকিস্তানের নায়েবে আমির ড. আতাউর রহমান ও পররাষ্ট্র সচিব আসিফ লুকমান কাজীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলও এতে অংশগ্রহণ করে। এছাড়া চীন, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, চিন্তাবিদ ও ইসলামী নেতারা সম্মেলনে যোগ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয় এখন সময়ের দাবি

আপডেট সময় ০৯:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬