সংবাদ শিরোনাম ::
পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

বাউফলে ইস্কুলের উদ্দেশ্যে যাওয়ার পথে নিখোঁজ হওয়া ৪  ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার 

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজ হওয়া ৪জন স্কুলছাত্রীর সন্ধান মিলেছে গাজীপুরের কোনাবাড়ি এলাকার মৌচাক থেকে। গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে তারা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সেখানে একটি বাসা ভাড়া করে অবস্থান করছিল। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে বাউফল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে উপজেলার নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় চার শিক্ষার্থী। পরে তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়শা আক্তার (১৫)।
জানা গেছে, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তারা গাজীপুরের কোনাবাড়ি মৌচাক এলাকায় গিয়ে একটি বাসা ভাড়া নেয়। পরে গার্মেন্টসে চাকরির জন্য সিভি তৈরি করতে স্থানীয় একটি দোকানে যায়। এ সময় দোকানদার তাদের দেওয়া মোবাইল নম্বরে কল করলে বিষয়টি সন্দেহজনক মনে হয়।
পরবর্তীতে ওই নম্বরের সূত্র ধরে বাউফল প্রশাসন শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করে। দোকানদার বিস্তারিত তথ্য দিলে নিশ্চিত হওয়া যায়, তারাই বাউফল থেকে নিখোঁজ হওয়া চার শিক্ষার্থী। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
এর আগে নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ চার শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। তারা গাজীপুরের কোনাবাড়ি মৌচাক এলাকায় অবস্থান করছিল। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ

বাউফলে ইস্কুলের উদ্দেশ্যে যাওয়ার পথে নিখোঁজ হওয়া ৪  ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার 

আপডেট সময় ০২:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬