ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বিনা কর্তনে ছাড়পত্র পেল শুভর ‘ব্ল্যাক ওয়ার’

প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল। ফলে আগামী ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই।

গত রোববার (১ জানুয়ারি) ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়, মঙ্গলবার (৪ জানুয়ারি) বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয়। একইসঙ্গে সেন্সরবোর্ডে সদস্যরা ছবিটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন। এ প্রসঙ্গে সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে। তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন-তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। চিত্রনায়িকা ববি হকের একটি বিশেষ উপস্থিতি পাওয়া যাবে একটি গানে।

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ‘ব্ল্যাক ওয়ার’ নির্মিত হয়েছে ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায়। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বিনা কর্তনে ছাড়পত্র পেল শুভর ‘ব্ল্যাক ওয়ার’

আপডেট সময় ০২:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩