ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আলিয়াকে ‘আম্মা’ সম্বোধন শাহরুখের

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ‘আম্মা’ বলে সম্বোধন করলেন শাহরুখ খান। যদিও পুরো ব্যাপারটা মজার ছলেই করা। #AskSRK সেশন মানেই ভক্তদের সঙ্গে শাহরুখের খোশমেজাজি আড্ডা। সোশ্যাল মিডিয়ার সুবাদে এভাবেই অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন শাহরুখ।

২০১৬ সালে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে কাজ করেন শাহরুখ ও আলিয়া। সেই ‘ডিয়ার জিন্দেগি’র সময় থেকেই শাহরুখ-আলিয়ার বন্ধুত্ব। কিং খানকে ভালোবেসে এক বিশেষ নামেও ডাকেন আলিয়া। বলেন- ‘SR’। সবাই যখন SRK ডাকেন, তখন আলিয়া কেন ব্যতিক্রমী? প্রশ্ন তুলেছিলেন জনৈক।

এর সঙ্গেই রণবীর-ঘরনি তথা নতুন মা আলিয়া যোগ করলেন যে, ‘তবে ২৫ জানুয়ারির পর থেকে আমি তোমাকে পাঠান বলেই ডাকব। দেখো আমি কতটা সৃজনশীল তাই না?…’ আলিয়ার এমন উত্তর দেখে বলিউড বাদশাও সাড়া দিলেন। তিনিও কাপুর বধূকে এক নতুন নাম দিয়ে ফেললেন। পাল্টা টুইট করে শাহরুখ লেখেন, “ওকে বাচ্চা! আর এবার থেকে আমি তোমাকে ‘আম্মা ভাট কাপুর’ বলে ডাকব!” আলিয়াকে আদর করে যে নামকরণ করলেন শাহরুখ খান। তা দেখে গলে গেল নেটপাড়া।

প্রসঙ্গত, চলতি মাসের ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি। এতে তার বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। খল চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আলিয়াকে ‘আম্মা’ সম্বোধন শাহরুখের

আপডেট সময় ০২:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩