ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতি নিলেও সফল না হয়ে পুলিশের খাচায়

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্য দেশীয় অস্ত্রপাতিসহ গ্রেপ্তার। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে কুলাউড়া উপজেলার বরমচাল ইউপি’র ফুলেরতল বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার ওয়াহাব উল্লাহর ছেলে কবীর মিয়া (৩৫), সিলেটের আম্বরখানা এলাকার আশিক আলীর ছেলে মো. নয়ন আহমদ (৩০), সিলেটের কানাইঘাট উপজেলার শামসছুল হকের ছেলে আশিক (২৩), সিলেটের শাহপরাণ এলাকার হাছন আলীর ছেলে আরশ আলী (২৯) ও একই এলাকার সোলেমান মিয়ার ছেলে শাকিল আহমদ (২০)। কুলাউড়া থানা পুলিশ জানায়, শনিবার ভোররাতে উপজেলার বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজার এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শাহ আলম ও এএসআই (নিরস্ত্র) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ফুলেরতল বাজারের দক্ষিণ পার্শ্বের একটি নির্জন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে ।
এ সময় তাদের ডাকাতির কাজে ব্যবহৃত ২টি কাটার (সাঁড়াশি), ২টি ধারালো ছুরি, ১টি ধারালো দা, ১টি লোহার শাবল, ১টি লোহার রডসহ উদ্ধারসহ তাদের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুছ ছালেক জানান, কুলাউড়া থানা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে তারা বরমচাল বাজারে সমবেত হয়।
খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করতে আমরা সফল হয়েছি। ওসি আরও জানান, আসামিদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতি নিলেও সফল না হয়ে পুলিশের খাচায়

আপডেট সময় ০৯:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২