উত্তরা বিভাগের তুরাগ থানাধীন বামনারটেক এলাকার ৩ নং রোডে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাবরিনা এন্টারপ্রাইজের বিরুদ্ধে। নিম্ন মানের কাঁচামাল ও রাস্তা নির্মাণের সঠিক নিয়ম কানুন না মেনেই ধীর গতিতে ইচ্ছা মাফিকভাবে চলছে রাস্তা নির্মাণের কাজ। অভিযোগ উঠেছে রাস্তা সংস্কৃারের অজুহাতে ইন্জিনিয়ার আসাদুজ্জামান সাজু এলাকার কতিপয় কিছু চাঁদাবাজদের সাথে যোগসাজোশ করে ভূমি অধিগ্রহণের কোন আইনি নোটিশ ছাড়াই সঠিকভাবে কাউকে অবগত না করেই মানুষের বাড়ীঘর ভেংগে দিয়ে এলাকার মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করছেন বলে ভুক্তভোগী এলাকাবাসীরা জানিয়েছেন। সরকারী নিয়মে রাস্তা নির্মাণের সঠিক তথ্য সম্পর্কিত সাইনবোর্ড প্রকল্প ব্যয় / রাস্তা সম্পর্কিত কোন কিছুই সরজমিনে পরিলক্ষিত হচ্ছে না। অন্য দিকে উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রশাসক জনাব শফিকুর রহমান মিল্টন সম্প্রতি নির্মাধীন রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দিলেও তাতে কোন কর্নপাত করছে না উক্ত রাস্তা নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। এ নিয়ে এলাকার ক্ষতি গ্রস্থ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা পরিলক্ষিত যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক, ভূক্তভোগী এক এলাকাবাসী জানান,সরকার রাস্তা নির্মাণ করে ট্যাক্স নিবে আমরা ট্যাক্স দিবো কিন্তু আমাদের ক্ষতি গ্রস্থ করে টাকা আদায় ও বিভিন্ন অনিয়ম করে রাস্তা নির্মাণ করে আমরা প্রহসনের স্বীকার হচ্ছি। এ বিষয় ঠিকাদার রাজু ও ইন্জিনিয়ার আসাদুজ্জামান সাজুর সাথে যোগাযোগ করা হলে তিনি বৃষ্টি বাদলসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে রাস্তার কাজ দেরী হচ্ছে বলে জানান, যা তার বক্তব্যর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবী, সঠিক নিয়মে দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ হবে বলে আশা ব্যাক্ত করেন সকল এলাকাবাসী।
সংবাদ শিরোনাম ::
রাজধানীর তুরাগে রাস্তা নির্মাণে অনিয়ম ও চাঁদাবাজি”
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ০৫:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- ৬২৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















