ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার শিবগঞ্জ সীমান্তে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী লংমার্চে সাড়ে চারশো গাড়ি, টোল দেয়নি বিরোধী দল: রিজভী জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২ তারপরও অফিস করছেন বিআরটিএর সহকারী পরিচালক আলতাব হোসেন

প্রাইজমানি দ্বন্দ্বে গ্র্যান্ড স্ল্যাম বয়কটের হুমকি সাবালেঙ্কার

পুরস্কারের প্রাইজমানি নিয়ে বিরোধের জেরে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট বয়কট করার হুমকি দিয়েছেন বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা। খেলোয়াড়দের দাবি আদায় এবং নিজেদের অধিকার নিশ্চিত করতে স্ট্রাইক বা বয়কটই একমাত্র পথ হতে পারে বলে মনে করেন তিনি।

২৮ বছর বয়সী বেলারুশিয়ান তারকা বলেন, ‘আমার মনে হয় কোনো এক সময়ে আমরা এটি বয়কট করবই। আমার কাছে মনে হয় নিজেদের অধিকারের জন্য লড়াই করার এটাই একমাত্র উপায়।’

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের মূল বিনোদন খেলোয়াড়দের মাধ্যমেই আসে, তাই খেলোয়াড়দের ছাড়া টুর্নামেন্ট আয়োজন অসম্ভব।’

পুরুষ ও নারী টেনিসের শীর্ষ ১০ খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ প্রাইজমানি হিসেবে দাবি করছেন। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের (রোলঁ গারো) পুরস্কারের তহবিল ৯.৫% বাড়ানো হলেও খেলোয়াড়রা এতে সন্তুষ্ট নন। খেলোয়াড়দের মতে, টুর্নামেন্টের মোট আয়ের অন্তত ২২% তাদের প্রাপ্য, কিন্তু বর্তমান বরাদ্দ তার চেয়ে অনেক কম।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা সিওনতেক প্রাইজমানি বাড়ানোর দাবিকে সমর্থন করলেও বয়কট করাকে কিছুটা বাড়াবাড়ি বলে মনে করছেন। তিনি আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দিয়েছেন।

আর দ্বিতীয় স্থানের থাকা রিবাকিনা জানিয়েছেন, অধিকাংশ খেলোয়াড় যদি বয়কটের সিদ্ধান্ত নেন, তবে তিনিও তাতে যোগ দেবেন।

জেসিকা পেগুলা খেলোয়াড়দের এই প্রচারণার পক্ষে জোরালো অবস্থান নিলেও ধর্মঘটের সম্ভাবনাকে প্রায় নাকচ করে দিয়েছেন।

উইম্বলডন আগামী মাসে তাদের প্রাইজমানি ঘোষণা করবে। এর আগে ফ্রেঞ্চ ওপেন শুরুর প্রাক্কালে খেলোয়াড় এবং আয়োজক কর্তৃপক্ষের মধ্যে এই উত্তেজনা টেনিস বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ

প্রাইজমানি দ্বন্দ্বে গ্র্যান্ড স্ল্যাম বয়কটের হুমকি সাবালেঙ্কার

আপডেট সময় ১০:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬