ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার শিবগঞ্জ সীমান্তে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী লংমার্চে সাড়ে চারশো গাড়ি, টোল দেয়নি বিরোধী দল: রিজভী জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২ তারপরও অফিস করছেন বিআরটিএর সহকারী পরিচালক আলতাব হোসেন

পিএসএলের ফাইনাল খেলতে দেশ ছাড়লেন নাহিদ রানা

প্রথম দফায় চলতি মাসের ১৪ তারিখ পিএসএল খেলে দেশে ফিরেছিলেন নাহিদ রানা। পরে সিদ্ধান্ত হয়েছিল, পাকিস্তান সুপার লিগের বাকি অংশের জন্য আর এনওসি দেবে না বিসিবি। তবে তরুণ এই পেসারকে আবারও পিএসএল ফাইনাল খেলার জন্য এনওসি দিয়েছে বিসিবি। 

নিজ দল পেশোয়ার জালমির হয় ফাইনাল খেলতে আজ দুপুরে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন নাহিদ। ফাইনাল শেষে আগামী ৩ মে ফিরে আসবেন দেশে। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদকে।

টাইগার পেসারকে পিএসএল ফাইনাল ম্যাচের জন্য এনওসি দেওয়ার কারণ খোলাসায় বিসিবি জানায়, ‘এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে, যা নাহিদ রানার ধারাবাহিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ হলো, দলের ম্যানেজমেন্ট ও বিসিবির মেডিকেল টিম তাকে ছাড়পত্র দিয়েছে এবং নিশ্চিত করেছে যে, এই ম্যাচে অংশ নেওয়া তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা জাতীয় দলের হয়ে খেলার প্রাপ্যতায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।’

নাহিদকে ফাইনালের এনওসি দেওয়ায় ইতোমধ্যে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পেশোয়ারের মালিক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ

পিএসএলের ফাইনাল খেলতে দেশ ছাড়লেন নাহিদ রানা

আপডেট সময় ০১:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬