ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার শিবগঞ্জ সীমান্তে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী লংমার্চে সাড়ে চারশো গাড়ি, টোল দেয়নি বিরোধী দল: রিজভী জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২ তারপরও অফিস করছেন বিআরটিএর সহকারী পরিচালক আলতাব হোসেন

‘সমালোচনার কারণেই টি-টোয়েন্টিতে সাফল্য পাচ্ছেন কোহলি’

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৬৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও আইপিএলে এখনও বড় নাম বিরাট কোহলি। ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার যদিও টি-টোয়েন্টির স্ট্রাইকরেট নিয়ে একসময় সমালোচনার শিকার হয়েছিলেন। তবে ক্রিকেট ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তাকে আরও আগ্রাসী এবং বাড়তি স্ট্রাইকরেটে ব্যাট করতে দেখা যাচ্ছে। যার পেছনে ক্রিকেটসংশ্লিষ্টদের সমালোচনার বড় ভূমিকা দেখছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

কোহলি-ভক্তরা ফুঁসে উঠতে পারেন এমন আশঙ্কা সত্ত্বেও এই বিশ্লেষক বলেন, ‘আবারও হয়তো বিরাট কোহলির ভক্তরা ক্ষুব্ধ হবেন। আমরা কোহলিকে ভিন্নভাবে ব্যাট করতে দেখেছি, এই মৌসুমেও চমৎকার ব্যাট করছে, যেখানে তার স্ট্রাইকরেট ১৪০-১৫০ (মূলত ১৬০ এর বেশি)। কোহলি একই আছেন, কিছুই পরিবর্তন হয়নি। পরিবর্তন কেবল এটাই যে– তিনি সিদ্ধান্ত নিয়েছেন দ্রুত রান তুলবেন। কেন এমন সিদ্ধান্ত? কারণ তিনি দেখছেন মানুষের পক্ষ থেকে তার ওপর চাপ বাড়ছে এবং কিছুটা ধীরগতির ব্যাটিংয়ের জন্য অনেক কথা শুনতে হচ্ছে।’

চলতি মৌসুমে কোহলি ৫৮–এর বেশি গড় এবং ১৬২.৫০ স্ট্রাইকরেটে ৩৫১ রান করেছেন। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের গড় স্ট্রাইকরেটের (১৩৩) চেয়ে বেশি। মাঞ্জরেকারের মতে, টি-টোয়েন্টি ব্যাটিংয়ে বর্তমানে কৌশলের অংশ হচ্ছে– পরবর্তী ব্যাটিং অর্ডারে আসা ক্রিকেটাররা যাতে আপনার ওপর আস্থা রাখতে পারেন এবং নতুন করে ইনিংস শুরুর মতো অনুভূতিতে না পড়েন। ফলে ভালো শুরুর পর দলকে বড় সংগ্রহের পথে টেনে নিতে পারবেন তারা।

ভারতীয় এই ধারাভাষ্যকার বলছেন, ‘এখনকার ১৫০ স্ট্রাইকরেট ৩-৪ বছর আগে ১২৫-৩০ ছিল। এমনটা হয়েছে বিরাট কোহলির বাউন্ডারি হাঁকানোর দক্ষতা এবং দ্রুত এক-দুই রান নিতে পারার কারণে। মোটের ওপর তিনি ইনিংস লম্বা করতে চাইতেন এবং তার মনে হতো তাকেই ইনিংসের বড় অংশজুড়ে ব্যাটিং চালিয়ে যেতে হবে। পরের সারির ব্যাটারদের ওপর আস্থা রাখতেন না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ

‘সমালোচনার কারণেই টি-টোয়েন্টিতে সাফল্য পাচ্ছেন কোহলি’

আপডেট সময় ১২:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬