ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন হাকালুকির ‘হাওরখাল’ বিলের দর উঠল ৫০ লাখ ৫০ হাজার টাকা নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ডোনাল্ড ট্রাম্প পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার শিবগঞ্জ সীমান্তে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

৬ বলে ৬ উইকেট, জোড়া হ্যাটট্রিকের নজির

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৬৪৩ বার পড়া হয়েছে

৬ বলে ছয় ছক্কার মার ক্রিকেটে নতুন নয়। এবার ৬ বলে ৬ উইকেট নিয়ে চমকে দিলেন পেসার মাইলস ডেভিস। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে। 

ইংল্যান্ডের দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল পেনক্রিজ ক্রিকেট ক্লাব এবং পেলসাল ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ১৬৮ রান করে পেনক্রিজ। জবাবে ১২.৫ ওভারে ৫২ রানে শেষ হয়ে যায় পেলসালের ইনিংস।

পেনক্রিজ ক্লাবের হয়ে খেলা ডেভিসের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি পেলসালের ব্যাটাররা। ১৬ রানে ৭ উইকেট নেন তিনি। তার মধ্যে টানা ছয় বলে ৬ টি উইকেট নিয়েছেন। জোড়া হ্যাটট্রিকের নজির গড়েছেন তিনি।

৮ ওভারের পর পেলসালের রান ছিল ২ উইকেটে ৪৯। নবম ওভারে বল করতে আসেন ডেভিস। তার আগে পেলসালের ইনিংসের তৃতীয় ওভারে একটি উইকেট নেন তিনি। নিজের পঞ্চম ওভারের প্রথম বলটি ‘ওয়াইড’ করেন। ওই ওভারের পঞ্চম এবং ষষ্ঠ বলে দুই ব্যাটার পিটার স্টিভেন্স এবং এহসান আকবরকে বোল্ড করে দেন। হ্যাটট্রিকের সুযোগ থাকায় ১১তম ওভারে আবার ডেভিসকে বল দেন পেনক্রিজের অধিনায়ক জ্যাক পোপ। তার এই সিদ্ধান্তেই তৈরি হয়েছে বিরল নজির।

নিজের ষষ্ঠ ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ডেভিস। লেগ স্টাম্পে করা তার বল ব্যাটার অ্যালেক্স জোন্সের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের দস্তানায় জমা পড়ে। ততক্ষণে প্রতিপক্ষ শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন তিনি। পরের তিনটি বলেই তিনি একে একে বোল্ড করেন প্রতিপক্ষ অধিনায়ক ড্যানিয়েল পেন্নেল, টম রাইট এবং জেমি হলমেসকে। পূর্ণ করেন জোড়া হ্যাটট্রিক।

এমন সাফল্যে উচ্ছ্বসিত ডেভিস বলেছেন, ‘‘ব্যাপারটা আমার এখনও অবাস্তব মনে হচ্ছে। তবে এটা অসাধারণ সাফল্য। সত্যি বলতে, কী বলব বুঝতেই পারছি না। চতুর্থ উইকেটটা পাওয়ার পর বেশ অবাক হয়েছিলাম। তারপর তো আরও দুটো উইকেট পেয়ে গেলাম!’’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন

৬ বলে ৬ উইকেট, জোড়া হ্যাটট্রিকের নজির

আপডেট সময় ০১:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬