ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ইন্টারনেটে আর থাকছে না পাসওয়ার্ড!

ইন্টারনেটে যেকোনো অ্যাকাউন্টে লগ ইনের জন্য কোনো পাসওয়ার্ডের দরকার হবে না। টেকলজি সংস্থাগুলোর এমন দাবিতে অবাক হয়েছেন নেটিজেনরা।

ধারণা করা হচ্ছে পাসওয়ার্ড অবলুপ্ত হলে আরও সুরক্ষিত হতে পারে ইন্টারনেট। মেটাভার্স নিয়ে ইতোমধ্যে টেক দুনিয়ায় হৈ চৈ পরে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের অ্যাকাউন্ট যেমন হ্যাকারদের নজরে থাকে ঠিক তেমনই মেটাভার্সেও সাইবার হানা হবে। তাই মেটাভার্সকে আরও সুরক্ষিত করতেই এই প্রযুক্তি তৈরি করছে টেক সংস্থাগুলো।

পাসওয়ার্ড মুক্ত ভবিষ্যতের জন্য ইতোমধ্যে গবেষণার কাজ শুরু করেছে অ্যাপল, গুগল ও স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো। এই সংস্থাগুলো ইতোমধ্যে নিজেদের বায়োমেট্রিক অথেনটিকেশন ফিচার নিয়ে এসেছে। আঙুলের ছাপ, ফেস আনলকের মাধ্যমে লগ ইন করা যাচ্ছে বিভিন্ন সার্ভিসে।

মেটাভার্সে লগ ইনের জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। পরিচয় নিশ্চিত করতে সেখানে বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার হবে। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের মতে মেটাভার্সের ভবিষ্যৎ হবে পাসওয়ার্ডমুক্ত।

মেটাভার্সে বায়োমেট্রিক অথেনটিকেশন শুরু হলে ভুয়া অ্যাকাউন্টের লাগাম টানা যাবে। বায়োমেট্রিক অথেনটিকেশন শুরু হলে কোনো রোবট সেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না। পরিচয় নিশ্চিত করলে তবেই মেটাভার্সে প্রবেশ করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, ধীরে ধীরে পাসওয়ার্ড বিলুপ্ত হয়ে যাবে। টিকে থাকবে শুধুমাত্র বায়োমেট্রিক অথেনটিকেশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

ইন্টারনেটে আর থাকছে না পাসওয়ার্ড!

আপডেট সময় ০৩:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২