মিডিয়ায় ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : উপদেষ্টা

ডিসইনফরমেশন (মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য) প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, ‘আমরা এটা নিয়ে শক্ত অবস্থানে যাবো। আমরা ডিসইনফরমেশন বেইজ ফটোকার্ড এলাও করবো না মিডিয়া থেকে।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘এই সরকার যেহেতু এ ব্যাপারে কঠোর আছে, কঠোর থাকবে। আমি বিশ্বাস করি এই প্রবণতা কমে যাবে। সেটিই হলো ব্যাপার। যারা আগে করেছে, ওই ঘটনারও তদন্ত, তাদের ধরা, শাস্তি নিশ্চিত করা-এগুলো করা অবশ্যই এটাকে কমব্যাক করার পার্ট হবে। আমরা সর্বোচ্চ সেই চেষ্টা করবো।’

দেশে জঙ্গিবাদ নিয়ে দুটো এক্সট্রিম আলোচনা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটা হলো বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি। বাংলাদেশে জঙ্গিবাদের একটা প্রবণতা আছে। কিছু মানুষের সঙ্গে জড়িত আছে। মাঝে মধ্যে তারা আরও বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো।’

হামের টিকার ইস্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ বলেও মনে করেন তিনি।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে আমি নীতিগতভাবে একমত, যাদের অবহেলার কারণে এই ঘটনা (হাম) ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিডিয়ায় ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : উপদেষ্টা

আপডেট সময় ০১:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬