ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

আত্মপ্রকাশ করলো সম্পাদক-প্রকাশক পরিষদ, বাংলাদেশ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদকে প্রধান উপদেষ্টা করে যাত্রা শুরু করেছে সংগঠনটি।

চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে আহ্বায়ক, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিককে যুগ্ম আহ্বায়ক, দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মতিউর রহমানকে সদস্যসচিব মনোনীত করে প্রাথমিকভাবে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
২৫ এপ্রিল, রবিবার রাতে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনকল্পে দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, দৈনিক ইনানী সম্পাদক শফিউল্লাহ শফি, দৈনিক বাণিজ্য জগত সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান, দৈনিক দেশকাল সম্পাদক মো. জাকির হোসেন, দৈনিক আজকের দেশ বিদেশ ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় কুমার ধর, দৈনিক বায়ান্ন আলো ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, দৈনিক গণধ্বনি প্রতিদিন সম্পাদক ইয়াকুব আলী শিকদার, দৈনিক আলোকিত চট্টগ্রাম ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ আকবরী সহ অন্যরা।

সভায় সর্বসম্মতিতে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে আহ্বায়ক, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিককে যুগ্ম আহ্বায়ক, দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মো. মতিউর রহমানকে সদস্যসচিব মনোনীত করা হয়।

সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে, নবগঠিত এই কমিটি দেশজুড়ে প্রকাশিত পত্রিকার উপদেষ্টা সম্পাদক, প্রধান সম্পাদক, সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক এবং প্রকাশকদের কমিটিতে অন্তর্ভুক্ত করে, আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির দেওয়ার কথা জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

আপডেট সময় ০৪:৩৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬