সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে

রাজধানীর গ্রিন রোড এলাকার একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে গ্রিন রোডে অবস্থিত হোটেল রুপসা ইন্টারন্যাশনাল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশ জানায়, তানিয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর বোয়ালীচর গ্রামে। তার বাবার নাম নুর নবী আর মায়ের নাম শামীমা আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক জানান, ‘ওই তরুণী ১৯ এপ্রিল রাতে রুপসা হোটেলের ৪১৮ নম্বর রুমে ভাড়া উঠেছিলেন। তখন হোটেল কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন, আইইএলটিএস পরীক্ষা দিতে গ্রাম থেকে তিনি ঢাকায় এসেছেন। তবে হোটেল থেকে বের হতেন না। সবসময় দরজা জানালা আটকিয়ে রাখতেন।’

ঘটনার বিবরণে তিনি আরও জানান, ‘বৃহস্পতিবার (আজ) দুপুরে কর্তৃপক্ষ হোটেল ভাড়ার জন্য ডাকতে গেলে দরজায় নক করে তার কোনো সাড়া শব্দ পান না। পরে দরজা ভেঙে দেখতে পান, বাথরুমে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। তখন হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন।’

ওসি ফজলে আশিক আরও জানান, হোটেলের ওই কক্ষ থেকে ঘুমের ঔষধসহ বেশ কিছু ঔষধপত্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি

আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে

আপডেট সময় ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬