সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বাঞ্ছারামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মণ।
বক্তারা বলেন, একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পুষ্টিহীনতা দূর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা আরও বলেন, সঠিক খাদ্যাভ্যাস, নিরাপদ খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে অপুষ্টিজনিত নানা রোগ প্রতিরোধ করা সম্ভব।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান, বাঞ্ছারামপুর মডেল থানা ওসি (তদন্ত) সাইদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, ডা. মাহমুদ মিয়া, ডা. ফয়সাল কবির জয়সহ  বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগন। অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভা ও প্রচারণা কর্মসূচি পালনের কথা জানানো হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বাঞ্ছারামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬