ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে – গৃহায়ণমন্ত্রী কুমিল্লায় এসএন মার্কেটে দোকান দখলের চেষ্টার অভিযোগ,নিরাপত্তার দাবি ভুক্তভোগীদের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে মারধরের ঘটনায় গুরুতর আহত হওয়ার চার দিন পর কোরাইনা আলী (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার রামপুর বিলপাড়া এলাকার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। কোরাইনা আলী ওই এলাকার মৃত মধু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বল্লা ইউনিয়নের দড়ি খরশিলা দক্ষিণপাড়া এলাকার একটি চকে জুয়ার আসরে কোরাইনা আলীকে মারধর করা হয়। জুয়া খেলার বোর্ডের টাকা চাওয়া এবং পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শফিকুল ইসলাম (ধলা), রফিকুল ইসলাম, শাহিনুর রহমান শাহী ও মো. লিটনের বিরুদ্ধে কোরাইনা আলীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে ৪ আগস্ট তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ৫ আগস্ট তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে শুক্রবার রাতে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, কোরাইনা আলীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ নির্ণয় এবং ঘটনার সঙ্গে অভিযুক্তদের সংশ্লিষ্টতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ০৭:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬