সংবাদ শিরোনাম ::
আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই বিশ্বকাপে শক্তির নতুন হিসাব, সবার ওপরে ফ্রান্স, পিছিয়ে আর্জেন্টিনা: ব্রাজিল কোথায়? ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা, সিরাজগঞ্জে প্রভাষক সাময়িক বরখাস্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোয় সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক মো. আবু তালিবকে এক মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ২০ এপ্রিল সিরাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে এক অফিস আদেশের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

অফিস আদেশে জানানো হয়, গত ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহণের মাত্র একদিন আগে প্রভাষক আবু তালিবকে প্রিজাইডিং অফিসারের নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র গ্রহণের সময় তিনি দায়িত্ব পালনকে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেন এবং নির্ধারিত কেন্দ্রে দায়িত্ব পালনে সরাসরি অস্বীকৃতি জানান। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে দায়িত্ব পালনের জন্য বারবার অনুরোধ করলেও তিনি তাদের কথা রাখতে রাজি হননি। একপর্যায়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন লিখে উপজেলা নির্বাচন কর্মকর্তার টেবিলের ওপর ফেলে রেখে চলে যান। এমনকি এই অপরাধে চাকরি হারানো বা কারাবরণ করতে হলেও তিনি নির্বাচনী দায়িত্ব পালন করবেন না বলে সাফ জানিয়ে দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সহকারী রিটার্নিং অফিসার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানান।

পরবর্তী সময়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্ত এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধন ২০২৫)-এর ধারা ৫(৩) অনুযায়ী তাকে অসদাচরণের দায়ে অভিযুক্ত করা হয়। সেই আইন অনুযায়ী তাকে এক মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা বা সাবসিস্টেন্স অ্যালাউন্সসহ অন্যান্য আইনানুগ সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা, সিরাজগঞ্জে প্রভাষক সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০১:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬