ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ইউনেস্কো-এপিসিআইসি সম্মেলনে আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম (ডব্লিউএইচআরসিএফ) ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি ইউনেস্কো-এপিসিআইসি-এর পক্ষ থেকে তাকে এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি হিসেবে এই সেশনে যোগদানের জন্য আসিফ মাহমুদের নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থা জিআইসি-এর অন্তর্গত ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্ক এক ইমেইল বার্তায় এই আমন্ত্রণ নিশ্চিত করেছেন।

ইউনেস্কো-এপিসিআইসি (এশিয়া–প্যাসিফিক কোয়ালিশন অব ইনক্লুসিভ সিটিস) মূলত এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই নগর পরিবেশ নিশ্চিত করতে কাজ করে। শহরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক নগরায়ণের সেরা পদ্ধতিগুলো বিনিময়ের লক্ষ্যে এই ফোরামটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

আমন্ত্রণপত্রে আয়োজক সংস্থা উল্লেখ করেছে, আসিফ মাহমুদের অংশগ্রহণ এই সেশনে নতুন মাত্রা যোগ করবে এবং শহরগুলোর মধ্যে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার সুযোগ অন্বেষণোয়ক হবে।

উল্লেখ্য, ইউনেস্কো এপিসিআইসি মূলত ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল সিটিস’-এর সাতটি আঞ্চলিক জোটের অন্যতম একটি শক্তিশালী সংগঠন। ২০০৬ সাল থেকে সংস্থাটি বিশ্বব্যাপী নগর উন্নয়নে কাজ করে আসছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ইউনেস্কো-এপিসিআইসি সম্মেলনে আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ

আপডেট সময় ০৯:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬