ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন

‘ঝড়’-এর মধ্যেই প্রকাশ্যে এলেন পরী

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের সুখের সংসারে বইছে ঝড়। শুক্রবার রাতে ফেসবুকে এক পোস্টে পরীমণি নিজেই এই ঝড়ের আভাস দেন। পরদিন (শনিবার) রাতে নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে আবারও এক হন তারা। তবে নতুন বছরের প্রথম প্রহরে নায়িকার পোস্ট করা রক্ত ঝরার দুটি ছবি থেকেই বোঝা যায় সম্পর্কটা জোড়া লাগেনি। বরং দুজনের পথ আরও দূরে সরে গেছে। রবিবার বিকেলে পরীমণির ও রাজের আলাদা দুটি পোস্টও তাদের সম্পর্ককে আলাদা করে দিয়েছে।

ব্যক্তি জীবনে বয়ে চলা এই ঝড়ের মধ্যেই এবার প্রকাশ্যে এলেন পরীমণি। বুধবার খুব সকালে পরীকে দেখা গেল রাজধানীর বিএএফ শাহীন স্কুলে। এদিন সকাল সাড়ে ৭টায় হাসিমুখে স্কুলটিতে হাজির হন এই নায়িকা।

সেখানে শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীমণি বলেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন-তোমাদের (ছাত্র-ছাত্রী) জন্য সিনেমা। এ কথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করছি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।’

নির্মাতা জুয়েল জানান, দারুণ একটা সময় কেটেছে শিশুদের সঙ্গে। টিম এর পক্ষ থেকে বাচ্চাদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করা হয়। তার সঙ্গে ছিল টিফিন বক্স ও পেন বক্স। পরীমণি-সিয়াম ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বসুন্ধরা নুডুলস নিবেদিত সিনেমাটি নির্মিত হয়েছে সরকারি অনুদানে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক

‘ঝড়’-এর মধ্যেই প্রকাশ্যে এলেন পরী

আপডেট সময় ০২:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩