সংবাদ শিরোনাম ::
বিনিয়োগকারীদের স্বপ্ন লুটে ৩০০ কোটি টাকার সাম্রাজ্য গড়ার অভিযোগ দেশ ছাড়ছেন দুদকের চার্জশিটভুক্ত আসামি মামুন বড়লেখার সাবাজপুর চা বাগানের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রী নিহত প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা যুক্তরাষ্ট্র ‘একমাত্র শক্তিশালী মিত্র’ নয়, ভারতকে টেনে ভ্যান্সকে নেতানিয়াহুর পাল্টা জবাব প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃ’ত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান ১১ জুলাইয়ের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

জেলা প্রশাসকের বদলি নিয়ে মন্তব্য, আমির হামজাকে লিগ্যাল নোটিশ

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫৬৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে মন্তব্য করে এবার লিগ্যাল নোটিশ পেলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা এমপি। জেলা প্রশাসকের বিরুদ্ধে ‘২০ থেকে ৩০ কোটি টাকা’ দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলায় তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ তারিখে হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুৎবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন সংসদ সদস্য আমির হামজা। সেখানে তিনি দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি সাহেব এখানে বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিওসহ বক্তব্যের অংশ ফলাওভাবে প্রকাশিত হয়েছে। যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও এ জাতীয় বক্তব্য বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নোটিশে বলা হয়, নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে ডিসি সাহেব বদলি হয়ে আসার জন্য কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ২০ থেকে ৩০ কোটি টাকা প্রদান করেছেন ,উক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অনতিবিলম্বে জনসম্মুখে প্রকাশ করে আইনের হাতে তুলে দিয়ে ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের  ভূমিকা রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী আব্দুল মজিদ জানান, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সরকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকার যখন দুর্নীতিমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর, তখন প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের স্বপক্ষে প্রমাণ থাকা আবশ্যক।

এই বিষয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ব্যক্তিগত ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের স্বপ্ন লুটে ৩০০ কোটি টাকার সাম্রাজ্য গড়ার অভিযোগ

জেলা প্রশাসকের বদলি নিয়ে মন্তব্য, আমির হামজাকে লিগ্যাল নোটিশ

আপডেট সময় ০৯:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬