সংবাদ শিরোনাম ::
জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত আমির খানের তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত? উদ্যোক্তা ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ রাজশাহীতে অফিসেই সংসার পেতেছেন যুব উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলাম মুগদায় ‘কিটুবাজার ডটকম’এর আড়ালে ভেজাল ওষুধের কারখানার সন্ধান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিস্তর অভিযোগ বিনিয়োগকারীদের স্বপ্ন লুটে ৩০০ কোটি টাকার সাম্রাজ্য গড়ার অভিযোগ দেশ ছাড়ছেন দুদকের চার্জশিটভুক্ত আসামি মামুন

বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের বাসাইলে এক বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বাসাইল থানা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দেউলী খন্দকারপাড়া গ্রামের রফিক খন্দকারের ছেলে সৈকত খন্দকার (৩০), রুবেল খন্দকারের ছেলে মোহাম্মদ বাঁধন খন্দকার (২২) এবং দাপনাজোর গ্রামের মৃত সৈয়দ কাজল আহমেদের ছেলে মো. সৈয়দ আব্দুল ওয়াহিদ ওরফে দেশ (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ভোরে খন্দকারপাড়া গ্রামের আনোয়ারা বেগম (৬৪) ফজরের নামাজ আদায়ের জন্য অজু শেষে ঘরে ফেরার পথে হামলার শিকার হন। ছিনতাইকারীরা তাকে আঘাত করে জোরপূর্বক কান থেকে ৮ আনা ওজনের দুটি স্বর্ণের দুল টেনে ছিঁড়ে নিয়ে যায়। এতে বৃদ্ধার দুই কান মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার কানে পাঁচটি সেলাই দেওয়া হয়।

ঘটনার পর মামলা হলে বাসাইল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। মামলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বাসাইল, মির্জাপুর ও টাঙ্গাইল সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত

বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৬:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬