ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

সারাজীবন ইসলামের রাজনীতি করে শেষে শরীয়া আইন চায় না জামায়াত : পার্থ

জামায়াতে ইসলামীর রাজনৈতিক নীতি পরিবর্তনের কড়া সমালোচনা করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, আপনারা সারাজীবন ইসলামের নামে রাজনীতি করে শেষে এসে বলছেন শরীয়া আইন চান না। আপনারা তো ভোটের জন্য ইউ হ্যাভ ডান ইট (এটা করেছেন)।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিধি-৬২’তে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

ব্যারিস্টার পার্থ বলেন, ‘আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করলেন, এখন ভোটের প্রয়োজনে বলছেন শরীয়া আইন চান না। তাহলে আজকে সমস্যা কী? আমরা ইতিবাচক ভালো কিছু নিয়ে আসব। আমরা সংবিধানটাকেও সম্মান করি, আবার জুলাই সনদকেও সম্মান করি। কিন্তু আপনাদের এই দ্বিমুখী অবস্থান কেন?

সংস্কারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে পার্থ বলেন, ‘আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় কাজটা করতে চাচ্ছেন? আপনারা সেই সময় কেন রেভুলেশনারি গভর্মেন্ট (বিপ্লবী সরকার) করলেন না? ট্রানজিশনাল রেভুলেশনারি গভর্মেন্ট করলে আপনারা সংবিধান ছিঁড়ে ফেলে নতুন করে বানাতে পারতেন। কিন্তু পুরোনো সংবিধানের ভেতর থেকে সেই সংবিধানকেই বাতিল করতে চাচ্ছেন– এটা আসলে হয় না।

সংবিধান রক্ষার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, সংবিধান কেন ছুড়ে ফেলে দেব? প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন হতে পারে, কিন্তু ছিঁড়ে ফেলে দেওয়ার দরকার কী? সংবিধানের ওপরও আমাদের রেসপেক্ট থাকতে হবে। আপনারা মনে করছেন এটা ৭১-এর পরাজয়ের দলিল, তাই এটাকে ছিঁড়ে ফেলতে চান?’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

সারাজীবন ইসলামের রাজনীতি করে শেষে শরীয়া আইন চায় না জামায়াত : পার্থ

আপডেট সময় ০৮:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬