ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অল্পতেই ভেঙে গেল তারা-আদরের সম্পর্ক!

গত কয়েক মাস ধরেই বলিপাড়ায় চলছিল তাদের প্রেমের গুঞ্জন। কখনো গাড়ি থেকে নামছেন, কিংবা একসঙ্গে হোটেলে ঢুকছেন, নিদেনপক্ষে পার্টিতে— তারা সুতারিয়ার সঙ্গে বার বার দেখা যাচ্ছিল আদর জৈনকে। মুখে যতই কুলুপ আঁটুন, দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন সকলেই। তবে নতুন বছরের দ্বিতীয় দিনেই আসে দুঃসংবাদ। এর মধ্যেই নাকি বিচ্ছেদ!

জানা গেছে, বছরের শেষেই চলছিল বিচ্ছেদের প্রস্তুতি। নতুন বছরে যে যার পথ আলাদা করে নিলেন তারা আর আদর। শুধু তা-ই নয়, তারা অত্যন্ত সাবধানে পা ফেলছেন। ভুলেও সামাজিক মাধ্যমে একসঙ্গে ছবি পোস্ট নয়। প্রকাশ্যে পরস্পরের পিঠ চাপড়াতেও দেখা যায়নি তাদের। কেন এত গোপনীয়তা বজায় রাখতে চাইতেন? তা অবশ্য স্পষ্ট নয়। সম্ভবত ক্যারিয়ারে যাতে ছাপ না পড়ে সে জন্যই। আবার কেউ কেউ মনে করেন, তাদের নিজেদেরই এই সম্পর্ক নিয়ে নিশ্চয়তা ছিল না।

করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এ অনন্যা পাণ্ডে এবং টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করে বলিউডে পা রেখেছিলেন তারা। শেষ তাকে দেখা গিয়েছে ‘এক ভিলেন রিটার্নস’এ, যেখানে জন আব্রাহাম, অর্জুন কাপুর এবং দিশা পটানির সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। অন্য দিকে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ (২০১৬) ছবিতে নজর কেড়েছিলেন আদর। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘হ্যালো চার্লি’ ছবিতে। যা ২০২১ সালে মুক্তি পেয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

অল্পতেই ভেঙে গেল তারা-আদরের সম্পর্ক!

আপডেট সময় ০২:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩