ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেমির টিকেটে চোখ, মরক্কোর প্রতিশোধ নাকি ফরাসি উত্তাপ? অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝালকাঠিতে এলজিইডির প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ইডিসিএলে বার বার কাজ পায় ছাত্রলীগের আমিনুল ইসলাম রুবেলের প্রতিষ্ঠান কুমিল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, নিহত ১ প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত পাল্টা আ’ক্র’ম’ণে ইরান : বাহরাইন-কুয়েতে অবস্থিত ৮৫ মার্কিন সামরিক স্থাপনায় হামলা ১৩ মিনিট ১৫ সেকেন্ডেই বদলে গেল ম্যাচের গল্প দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

সোনামসজিদ আমদানি–রপ্তানি গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী সোনা মসজিদ এলাকায় সোনা মসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরতে এবং ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সোনা মসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সমাজের বিশিষ্টজনসহ

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা রমজানের শিক্ষা, পারস্পরিক সহমর্মিতা এবং সামাজিক ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসান দরুদ এবং সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ৫৯ ব্যাটালিয়নের সিইও মোঃ কিবরিয়া। তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অংশগ্রহণকারী সবাই এ ধরনের আয়োজনকে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমির টিকেটে চোখ, মরক্কোর প্রতিশোধ নাকি ফরাসি উত্তাপ?

সোনামসজিদ আমদানি–রপ্তানি গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল

আপডেট সময় ০৮:৩৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬