ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেমির টিকেটে চোখ, মরক্কোর প্রতিশোধ নাকি ফরাসি উত্তাপ? অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝালকাঠিতে এলজিইডির প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ইডিসিএলে বার বার কাজ পায় ছাত্রলীগের আমিনুল ইসলাম রুবেলের প্রতিষ্ঠান কুমিল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, নিহত ১ প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত পাল্টা আ’ক্র’ম’ণে ইরান : বাহরাইন-কুয়েতে অবস্থিত ৮৫ মার্কিন সামরিক স্থাপনায় হামলা ১৩ মিনিট ১৫ সেকেন্ডেই বদলে গেল ম্যাচের গল্প দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

অটোরিকশা থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার, গ্রেফতার ১

  • কসবা প্রতিনিধি:
  • আপডেট সময় ০৮:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৯৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে কসবা উপজেলার ৯ নং কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কসবা থানা পুলিশ। অভিযানের সময় সন্দেহভাজন একটি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে—
কিংফিশার বিয়ার ৪০ বোতল, সিগনিচার ব্র্যান্ডের মদ ১২ বোতল, ব্লেন্ডার ছোট বিয়ার ২৩ বোতল এবং স্টার্লিং রিজার্ভ B7 ব্র্যান্ডের ২৩ বোতল মদ।
পুলিশ জানায়, অটোরিকশাটিতে করে এসব মাদকদ্রব্য অবৈধভাবে বহন করা হচ্ছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই একজনকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে বলে জানা গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন কসবা থানার এসআই ফারুক হোসেন ও এএসআই উজ্জল। তাদের সঙ্গে পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
কসবা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকার তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমির টিকেটে চোখ, মরক্কোর প্রতিশোধ নাকি ফরাসি উত্তাপ?

অটোরিকশা থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় ০৮:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬