ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী “বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন নদীবন্দর শাখার সাবেক কর্মকর্তা আরিফ উদ্দিনের এমপির স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার চেষ্টা অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন

বড় ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, জেলেনস্কির সতর্কতা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে এ হামলা চালানোর পরিকল্পনা করছে মস্কো।

সোমবার (২ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় এ দাবি করেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে জানতে পেরেছেন, ইরানের শহীদ ড্রোন দিয়ে এসব হামলা চালাবে রুশ সেনারা। এ ব্যাপারে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ‘নিঃশেষ’ করে দিতে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আমাদের নিশ্চিত করতে হবে-এবং আমরা এ জন্য সব করব-জঙ্গিদের অন্যান্য হামলার মতো এ হামলাও ব্যর্থ হবে। আকাশ প্রতিরক্ষার সঙ্গে যারা জড়িত তাদের এখন বিশেষ নজর রাখতে হবে।’

সাম্প্রতিক সময়ে ইউক্রেনে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। পশ্চিমাদের দাবি ইরান রাশিয়াকে এসব ড্রোন দিয়েছে। কয়েক দফা ড্রোন হামলায় ইউক্রেনের বেশিরভাগ জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এতে করে বিদ্যুৎবিহীন ও অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাতে হচ্ছে লাখ লাখ মানুষকে। জেলেনস্কি দাবি করেছেন, নতুন বছর শুরু হওয়ার পর রাশিয়ার পাঠানো ৮০টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বড় ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, জেলেনস্কির সতর্কতা

আপডেট সময় ০১:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩