বরগুনা জেলার বরগুনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার।
আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ১২/০৮/২০২৬ খ্রিঃ বরগুনা জেলার বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই/মোঃ সাইফুর রহমান সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা সদর থানা এলাকার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ বৈকালি বাজার সংলগ্ন বৈকালিন ব্রীজের উপর থেকে ৬৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার সহ আসামী মোঃ হাফিজুর রহমান (৩৫), পিতাঃ মৃত মোঃ সুলতান, মাতা- মোসাঃ রেনু বেগম, সাং-আয়লা পাতাকাটা ইউপি, থানাঃ বরগুনা সদর, জেলাঃ বরগুনাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
-
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৩:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- ৫০৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















