কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ উজ্জ্বল হোসাইন এর পরিচালনায় মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রয় কার্যক্রম শুরু করেছে। গতকাল শনিবার উপজেলার সদরে ফল পট্টি রোডে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন। গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতিহালি ৩০ টাকা দরে ২শ হতে ৩শ ক্রেতার নিকট বিক্রয় করা হচ্ছে। ভেটেনারি সার্জন ডাক্তার মুজাহিদুল কবীর জানান এ কার্যক্রম ঈদ পর্যন্ত চলমান থাকবে।
সংবাদ শিরোনাম ::
হোসেনপুরে প্রাণী সম্পদের উদ্যোগে সুলভ মুল্যে গরুর মাংস দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম।
-
রফিকুল ইসলাম (কিশোরগঞ্জ) প্রতিনিধ - আপডেট সময় ১২:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- ৫৯১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























