ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পকে নিজের চরকায় তেল দিতে বললেন কমল হাসান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৬১৪ বার পড়া হয়েছে

রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘অনুমতি’ দেওয়া সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কমল হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভারত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং দেশটি কোনো বিদেশির হুকুম মানে না।

শনিবার ট্রাম্পের দেওয়া এক বক্তব্যের প্রেক্ষিতে রোববার সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কমল হাসান মার্কিন প্রেসিডেন্টকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দেন।

রোববার প্রকাশিত ওই পোস্টে কমল হাসান লেখেন, মাননীয় প্রেসিডেন্ট, আমরা ভারতবাসী। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমরা আর বিদেশিদের হুকুম শুনি না। তাই আপনার সর্বশক্তি দিয়ে নিজের চরকায় তেল দিন।

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে ট্রাম্পের যুদ্ধংদেহি মনোভাবের সমালোচনা করে তিনি আরও বলেন, সার্বভৌম দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলেই শুধু দীর্ঘমেয়াদী বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কো থেকে ভারতের তেল কেনা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির টানাপোড়েন চলছে। জাতীয় স্বার্থ রক্ষায় ভারত যেকোনো দেশ থেকে তেল কেনার ঘোষণা দিলেও গত বছর যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে।

সম্প্রতি ইরান ও ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সাময়িকভাবে রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ‘ছাড়’ দেওয়ার কথা জানান ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই ভারতকে এই অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন ‘অভিভাবকসুলভ’ মন্তব্যে ক্ষুব্ধ হয়েই কমল হাসান এই কড়া প্রতিক্রিয়া জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

ট্রাম্পকে নিজের চরকায় তেল দিতে বললেন কমল হাসান

আপডেট সময় ০৩:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬