ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গোয়াইনঘাট প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘আত্মসংযম বিপ্লবের অনিবার্য চরিত্র’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টায় গোয়াইনঘাটের জাফলং নলজুড়ী ক্রিকেট মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা শরীফ সালেহীন।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ সালেহীন বলেন, “২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব অত্যন্ত একতাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন এবং আজকের এই ইফতার মাহফিল প্রমাণ করে আমাদের সদস্যদের মধ্যে কতটা আন্তরিকতা বিদ্যমান। সংবাদকর্মীদের এই ঐক্য বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করে যেতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন এবং গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমরান।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, নির্বাহী সদস্য হাবিব আহমদ ও জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, লোকমান আহমদ ও ডালিম আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের ক্রীড়া সম্পাদক হালিম আহমদ, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, প্রচার সম্পাদক মারুফ আহমদ, সদস্য ইকবাল আহমদ ও আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় এবং এরপর সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

গোয়াইনঘাট প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট সময় ১২:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬