ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লালপুরে আওয়ামী লীগ নেতার অবৈধ মাটি খনন, জরিমানা ও চাঞ্চল্যকর মন্তব্য

নাটোরের লালপুরে সরকারি অনুমতি ছাড়াই উচু ভিটা জমির মাটি খনন ও বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করার পরও দাপটের সঙ্গে পুনরায় মাটি খনন কাজ শুরু করেছেন তিনি। এছাড়া জরিমানার টাকা পরিশোধকে ‘ম্যাজিস্ট্রেটকে সম্মানী দেওয়া’ বলে মন্তব্য করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এই নেতা।

অভিযুক্ত নেতার নাম আফজাল হোসেন। তিনি লালপুর উপজেলা আড়বাব ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং এলাকায় ‘ভেকু আফজাল’ হিসেবে পরিচিত।

মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার পাচুবাড়িয়া গ্রামে আফজালের খননকৃত জমিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে দেখা যায়, ভেকু (খননযন্ত্র) দিয়ে প্রায় ৫ থেকে ৬ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছিল। অবৈধভাবে মাটি বিক্রির প্রমাণ পাওয়ায় ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন-২০২৩ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন ৫ হাজার টাকা জরিমানা করেন এবং কাজ বন্ধের নির্দেশ দেন।

স্থানীয়দের অভিযোগ, জরিমানার পরের দিন থেকেই আফজাল হোসেন পুনরায় একই স্থানে ভেকু বসিয়ে মাটি খনন ও বিক্রি শুরু করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে আফজাল হোসেন নির্লিপ্তভাবে বলেন, ‘জরিমানা করা হয় নাই, ম্যাজিস্ট্রেটকে ৫ হাজার টাকা ‘সম্মানী’ দেওয়া হয়েছে।’ তার এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্যে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, ফ্যাসিবাদের পতন ঘটলেও তিনি কার শক্তিতে এমন বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন?

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ বলেন, ‘অনুমতি ছাড়া ভিটা জমি থেকে মাটি খনন ও বিক্রয় সম্পূর্ণ অবৈধ। এতে শুধু পরিবেশের ক্ষতি হয় না, মাটিবাহী ট্রাক চলাচলের কারণে গ্রামীণ রাস্তাঘাটও ধ্বংস হচ্ছে।’ তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এই ধরনের অবৈধ খননের বিরুদ্ধে জনস্বার্থে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

লালপুরে আওয়ামী লীগ নেতার অবৈধ মাটি খনন, জরিমানা ও চাঞ্চল্যকর মন্তব্য

আপডেট সময় ০৪:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬