ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বাঙ্গরায় ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ রিগান গ্রেফতার

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে উপজেলার ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বাখরাবাদ এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাহিদ হাসানের নেতৃত্বে রাত্রীকালীন টহল দল ওই বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. রিগান ভুইয়া (৩৬) ও ইমা আক্তার (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে রিগান ভুইয়ার দখল থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইমা আক্তারের কাছ থেকে আরও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

পুলিশের দাবি, রিগান দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাসাকে কেন্দ্র করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন উপজেলা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা নিয়মিত সেখানে আসতেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের বলেন, “মাদকবিরোধী অভিযানে ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুজনকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বাঙ্গরায় ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ রিগান গ্রেফতার

আপডেট সময় ০৭:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬