ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত নানা পলাতক

যশোরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ওই শিশুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নানা হাফিজুল (৪০) পলাতক রয়েছেন।

হাফিজুল সাতক্ষীরা এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী শিশুটির নানির আপন ভাই। তিনি বর্তমানে যশোর মেডিকেল কলেজ এলাকায় জনৈক আফজালের বাড়ির পাশে একটি বাসায় ভাড়া থাকেন। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায় শিশুটিকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় নানি বাড়িতে থেকে লেখাপড়া করতো। সোমবার রাত ৯টার দিকে নানির আপন ভাই হাফিজুল (৪০) বেড়ানোর কথা বলে শিশুটিকে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন আফজালের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মঙ্গলবার সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে যশোর জেনারেল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার হাবিবা সুলতানা ফোয়ারা বলেন, শিশুর ভ্যাজাইনাল ইনজুরি লক্ষ্য করা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ইতোমধ্যে শারীরিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং মেডিকেল প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত হাফিজুলকে আটকের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত নানা পলাতক

আপডেট সময় ১২:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬