বরগুনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আলহাজ্ব নুরুল মনি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হওয়ায় তার নিজ জেলা বরগুনায় জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ২ মার্চ সোমবার সন্ধ্যায় আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহর ঘুরে দলীয় কার্যালয় শেষ হয়।
জানা গেছে, সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপগণ সংসদীয় কার্যপদ্ধতি বিধি অনুযায়ী স্পিকারকে সহায়তা এবং সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম মোল্লা নবাগত চিফ হুইপকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন,বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব মোঃ ফজলুল হক মাস্টার,সদস্য সচিব মোঃ হুমায়ুন হাসান শাহীন, বরগুনা জেলা ওলামা দলের সদস্য সচিব ও গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব জনাব এডভোকেট আব্দুল ওয়াসী মতিন, বরগুনার পাবলিক প্রসিকিউটর পিপি আলহাজ্ব মো: নুরুল আমীন, সরকারী উকিল আলহাজ্ব আবদুল মজিদ তালুকদার ও বিশেষ পিপি রনজুয়ারা সিপু সহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
মোঃ আব্দুল মোতালেব, বরগুনা 





















