ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেওয়ানগঞ্জে অবৈধ মাটি কাটার অভিযোগ

এলাকাবাসীর দাবি—প্রশাসনের নজরদারি জোরদার করা হোক

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নর পাথরেরচর নুকায়ঝড়া এলাকায় প্রতিনিয়ত ‘বেগু’ (খননযন্ত্র) দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিবর ও সাত্তারের নেতৃত্বে প্রায় দুই মাস ধরে ওই এলাকায় দিন-রাত মাটি কাটা হচ্ছে। প্রশাসনের তৎপরতা দেখা গেলেই সাময়িকভাবে খনন কাজ বন্ধ রাখা হয়; তবে প্রশাসনের টিম চলে গেলে পুনরায় কার্যক্রম শুরু হয় বলে অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসীর দাবি, এভাবে নির্বিচারে মাটি কাটার ফলে ধুলা-বালুতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি নদীর তীরবর্তী এলাকা হওয়ায় ভবিষ্যতে নদীভাঙনের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয়রা আরও জানান, কাটা মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে এবং ভারী যানবাহনে পরিবহনের কারণে হাইওয়ে ও আঞ্চলিক সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে দেশের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগও বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অবৈধ মাটি কাটা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

দেওয়ানগঞ্জে অবৈধ মাটি কাটার অভিযোগ

এলাকাবাসীর দাবি—প্রশাসনের নজরদারি জোরদার করা হোক

আপডেট সময় ০১:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬