ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব’। আত্মপ্রকাশ উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যা স্থানীয় সাংবাদিক সমাজ ও সুধীজনের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বর্তমান বাংলার ষ্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান মুবিন এবং সঞ্চালনা করেন, মোঃ রিয়াজুল ইসলাম, দৈনিক সংগ্রাম পত্রিকা

কার জেলা প্রতিনিধি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ঝালকাঠি বার্তার সম্পাদক মো. মাহবুবুল আলম, দৈনিক গাউছিয়ার সম্পাদক অলোক সাহা, দৈনিক জনগণের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।
স্বাগত বক্তব্যে এ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ সংগঠনের যাত্রা শুরু হলো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি, সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন, নিউজ দিগন্ধের একেএম মঞ্জুরুল হক, দৈনিক সারাবাংলার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত, বরিশাল ক্রাইম সরদার সাফায়েত হোসেন, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি বাবুল মিনা, দৈনিক শাহানামার জেলা প্রতিনিধি এইচ এম সিজার এবং সাংবাদিক দিবস তালুকদারসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিকদের ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন ।

অনুষ্ঠানের একপর্যায়ে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যরা সাংবাদিকতার নীতি-নৈতিকতা সমুন্নত রেখে সমাজের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের এ পথচলা স্থানীয় গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সকলের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬