ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

মেক্সিকোতে কারাগারে সশস্ত্র হামলা, নিহত অন্তত ১৪

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি কারাগারে সশস্ত্র হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় রোববার (১ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর জুয়ারেজের একটি কারাগারে সশস্ত্র হামলার পর হতাহতের এই ঘটনা ঘটে।

এছাড়া ওই একই শহরে পৃথক আরেক সশস্ত্র আগ্রাসনে আরও দু’জন নিহত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মেক্সিকোর চিহুয়াহুয়া প্রদেশের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেছেন, রোববার কারাগারে হওয়া সশস্ত্র হামলায় যারা মারা গেছে তাদের মধ্যে ১০ জন নিরাপত্তা কর্মী এবং চারজন বন্দি ছিলেন। এছাড়া হামলায় অন্য আরও ১৩ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ২৪ জন পালিয়ে গেছেন।

কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। প্রসিকিউটর বলছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাকারীরা সাঁজোয়া যানে করে স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে এসে হামলা চালায়। এর কয়েক মিনিট আগে, কর্তৃপক্ষ পৌর পুলিশের ওপর কাছাকাছি স্থানে হামলার কথা জানিয়েছিল। সেখানে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয় এবং একটি ট্রাক জব্দ করা হয়। এছাড়া শহরের অন্য অংশে একইদিন আরও দুইজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনাটিকেও কর্তৃপক্ষ সশস্ত্র আগ্রাসন বলে অভিহিত করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

মেক্সিকোতে কারাগারে সশস্ত্র হামলা, নিহত অন্তত ১৪

আপডেট সময় ০২:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩