ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রুনাই শ্রমবাজারে বাংলাদেশ হাইকমিশন নওরিন আহসানকে ঘিরে বিতর্কের অনুসন্ধান জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী টুঙ্গিপাড়ায় ভ্যান চালকদের কাছ থেকে টোল আদায় বন্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন ৭ বছর ধরে তাদের কাছ থেকে দৈনিক টোল আদায় করা হচ্ছিল। টোল বন্ধের সিদ্ধান্তে টুঙ্গিপাড়ার ভ্যান চালকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তারা সংসদ সদস্যের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া পৌরসভা ইজারার মাধ্যমে প্রতিদিন প্রতিটি ভ্যান থেকে ১০ টাকা করে টোল আদায় করা হত। ২০১৮-১৯ সাল থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে লেখালেখি হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

টুঙ্গিপাড়ার ভ্যান চালক আব্দুল মালেক বলেন, সারাদিন ভ্যান চালিয়ে ৪০০/৫০০ টাকা আয় হয়। সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার মধ্যে আবার ১০ টাকা টোল দিতে হতো। এখন টোল বন্ধ হওয়ায় কিছুটা স্বস্তি পেলাম।

আরেক ভ্যান চালক রফিকুল ইসলাম বলেন, অনেকদিন ধরেই আমরা চাইছিলাম টোলটা বন্ধ হোক। বিভিন্ন জায়গায় বলেছি, কিন্তু কাজ হয়নি। এবার সত্যি সত্যিই বন্ধ হয়েছে, এতে আমরা খুব খুশি।

ভ্যান চালক শুভ মণ্ডল জানান, টাকা হয়তো কম, কিন্তু আমাদের মতো মানুষের জন্য প্রতিদিন ১০ টাকাও বড় বিষয়। এই সিদ্ধান্তে আমরা উপকৃত হবো।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এস এম জিলানী বিষয়টি গুরুত্বের সাথে নেন । রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে টোল আদায় বন্ধের অনুরোধ করেন । টুঙ্গিপাড়ার ইউএনও তাকে অবহিত করেন যে, ভ্যান চালকদের কাছ থেকে টোল আদায় কার্যক্রম বন্ধ করা হয়েছে। পাশাপাশি নতুন করে ইজারা দিয়ে টোল আদায়ের যে পরিকল্পনা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে এস এম জিলানী বলেন, টুঙ্গিপাড়ার সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর যেন অযৌক্তিক কোনো আর্থিক চাপ না থাকে, সে বিষয়টি আমি সবসময় গুরুত্ব দিই। ভ্যান চালকদের দীর্ঘদিনের কষ্টের কথা জেনে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দ্রুত সিদ্ধান্ত হওয়ায় আমি আনন্দিত। মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আগামীতে পাটগাতী শেখ লুৎফর রহমান সেতুতে আদায় করা টোলের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যেন সাধারণ মানুষ স্বস্তি পায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রুনাই শ্রমবাজারে বাংলাদেশ হাইকমিশন নওরিন আহসানকে ঘিরে বিতর্কের অনুসন্ধান

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী

আপডেট সময় ০৭:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬