ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন মেরামতের নামে কোটি টাকা হরিলুটের অভিযোগ নির্বাহী প্রকৌশলী শরিফুলের বিরুদ্ধে কমলনগরে বিদ্যালয় নির্মানে রডের বদলে বাঁশ, ঘুষ খেয়ে বিল পাস করে মোজাহিদ রূপালী লাইফ ইন্স্যুরেন্সে ১২০ কোটি টাকার ভুয়া সম্পদ, উধাও ব্যাংক তহবিল বেক্সিকোর শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ মদনে টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের যুদ্ধে পাঠাচ্ছে হক ইন্টারন্যাশনাল স্টেশন কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগ

রমজানে নিত্যপণ্যের  অতিরিক্ত দামে বিক্রিতে কঠোর ব্যবস্থা:  তৌহিদুজ্জামান পাবেল

রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। তিনি বলেন, রমজান মাসে চিনি, ডাল, পিয়াজ, মাংস ও মাছের দাম কমে আসবে এবং এসব পণ্যের মূল্য নির্ধারণ করা হবে।
সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল আরও জানান, কেউ যদি বেজাল খাবার বিক্রি করেন বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রমজান মাসে যেন ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বাজার স্থিতিশীল রাখতে সহযোগিতার আশ্বাস দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল

রমজানে নিত্যপণ্যের  অতিরিক্ত দামে বিক্রিতে কঠোর ব্যবস্থা:  তৌহিদুজ্জামান পাবেল

আপডেট সময় ০৬:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬