ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন মেরামতের নামে কোটি টাকা হরিলুটের অভিযোগ নির্বাহী প্রকৌশলী শরিফুলের বিরুদ্ধে কমলনগরে বিদ্যালয় নির্মানে রডের বদলে বাঁশ, ঘুষ খেয়ে বিল পাস করে মোজাহিদ রূপালী লাইফ ইন্স্যুরেন্সে ১২০ কোটি টাকার ভুয়া সম্পদ, উধাও ব্যাংক তহবিল বেক্সিকোর শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ মদনে টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের যুদ্ধে পাঠাচ্ছে হক ইন্টারন্যাশনাল স্টেশন কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগ হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন এমবাপ্পে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

বেক্সিকোর শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ

এবার ঋণখেলাপি প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিকস লিমিটেডের এলসি খোলার বিশেষ সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। শতভাগ নগদ মার্জিনের বিপরীতে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত কেবল সোনালী ব্যাংকের মাধ্যমে এ সুবিধা দেওয়া হয়েছে। গত সপ্তাহে আরেক ঋণখেলাপি প্রতিষ্ঠান আব্দুল মোনেম সুগার রিফাইনারির অনুকূলে বিশেষ ব্যবস্থায় সব ব্যাংকে ঋণপত্র খোলার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের উৎপাদন কার্যক্রম ও কর্মরত জনবলের কর্মসংস্থান অব্যাহত রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় সোনালী ব্যাংকের মাধ্যমে শুধু কাঁচামাল আমদানির জন্য শতভাগ মার্জিনে ঋণপত্র স্থাপনের অনুমোদন দেওয়া হলো। এ
ক্ষেত্রে আইনের ২৭কক (৩) ধারার বিধান ২০২৭সালের ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর হবে না। শাইনপুকুরের সব আয় একটি নির্দিষ্ট হিসাবে জমা রাখতে হবে। সেখান থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ হবে।
ব্যাংক কোম্পানি আইনের ২৭কক (৩) ধারায় বলা আছে, কোনো খেলাপি ঋণ গ্রহীতার অনুকূলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ধরনের ঋণ সুবিধা দেবে না। আর আইনের ১২১ ধারায় বলা আছে, বাংলাদেশ ব্যাংক সরকারের সঙ্গে পরামর্শ করে সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করতে পারবে যে, এই আইনের সব বা কোনো বিশেষ বিধান, কোনো নির্দিষ্ট ব্যাংক বা সব ব্যাংকের ক্ষেত্রে প্রজ্ঞাপনে নির্ধারিত কোনো মেয়াদকালে প্রযোজ্য হবে না। সরকারের সঙ্গে পরামর্শ করে গতকালের নির্দেশনার মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে ঋণখেলাপি শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন

বেক্সিকোর শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ

আপডেট সময় ১২:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬