ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন মেরামতের নামে কোটি টাকা হরিলুটের অভিযোগ নির্বাহী প্রকৌশলী শরিফুলের বিরুদ্ধে কমলনগরে বিদ্যালয় নির্মানে রডের বদলে বাঁশ, ঘুষ খেয়ে বিল পাস করে মোজাহিদ রূপালী লাইফ ইন্স্যুরেন্সে ১২০ কোটি টাকার ভুয়া সম্পদ, উধাও ব্যাংক তহবিল বেক্সিকোর শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ মদনে টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের যুদ্ধে পাঠাচ্ছে হক ইন্টারন্যাশনাল স্টেশন কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগ

আত্রাইয়ে অ্যাম্পুলসহ দুই মাদকসেবী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২৮ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় যুবকরা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। আটককৃতরা হলেন,উপজেলার খোলাপাড়া গ্রামের মো.ইউনূস আলী (৩৮) ও একই উপজেলার সদুপুর গ্রামের মো. আরিফ হোসেন (৩৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলার মাঠ সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে তারা প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় এলাকাবাসী তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে কাছে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখতে পান, অ্যাম্পুল ইনজেকশনের মাধ্যমে নিজেদের শরীরে মাদক প্রয়োগ (পুশ) করছেন তারা। বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের হাতেনাতে আটক করে।

পরে আটককৃতদের আত্রাই থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক তদন্ত ও উপস্থিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামীদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল

আত্রাইয়ে অ্যাম্পুলসহ দুই মাদকসেবী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপডেট সময় ০৫:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬