ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট

দেওয়ানগঞ্জে চাদা না দেওয়ায় দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে এক ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আবুল হোসেন ১৬ ফেব্রুয়ারি দুপুর ১টায় সানন্দ বাড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে তারাটিয়া বাজারে ‘রেজুয়ান টেলিকম’ নামে একটি মোবাইল ব্যাংকিং ও মোবাইল ফোনের দোকান সততার সঙ্গে পরিচালনা করে আসছেন। ঘটনার দিন অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে তার দোকানে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, মোঃ শেখ ফরিদ এর নেতৃত্বে এই হামলা চালানো হয় তার পিতা: মৃত লালকু শেখ; এছাড়াও জড়িত ছিলেন মোঃ শিপন মিয়া পিতা: মোঃ শেখ ফরিদ; মোঃ আয়নাল হক, মোঃ জলিল, মোঃ হুকুম আলী, মোঃ জরুল হক, সর্বপিতা: মৃত গুঠেলু শেখ মোঃ পলাশ, পিতা: মোঃ আয়নাল হক; ও মোঃ রিপন, পিতা: মোঃ জয়নাল হক সকলের গ্রাম:ডাকড়াগ্রাম

ভুক্তভোগীর দাবি, ঘটনার কিছুক্ষণ আগে তার দোকান থেকে ২০ হাজার টাকা ক্যাশ আউট করে নিয়ে যায়। পরে তিনি আরও ৫০০ টাকা দাবি করে বাকবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে অন্যদের সঙ্গে নিয়ে রড, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে প্রবেশ করে হামলা চালানো হয়।

তিনি অভিযোগ করেন, তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয়। হামলাকারীরা দোকানের গ্লাসের রেক, টেবিল, একটি মনিটর, একটি পিসি, একটি প্রিন্টার ও ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আবুল হোসেন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি আভিযোগ দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান

দেওয়ানগঞ্জে চাদা না দেওয়ায় দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬